ভিজিএফের চাল বিতরণে বাধা দেওয়ায় যুবকের কারাদণ্ড

জামালপুর সংবাদদাতা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের কাজে বাধা দেওয়ায় মোতালেব হোসেন নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত।
শনিবার (১৪ মার্চ) উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত মোতালেব হোসেনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার তিলেবপুর গ্রামে। তার বাবার নাম শামস উদ্দিন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, ভিজিএফের চাল বিতরণের সময় মোতালেব হোসেনের নাম না থাকায় সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেয় এবং একাধিকবার চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।