শিরোনাম

পহেলা বৈশাখের রঙে রঙিন জামালপুর

জামালপুর সংবাদদাতা
পহেলা বৈশাখের রঙে রঙিন জামালপুর

পহেলা বৈশাখে রঙে রঙিন হয়ে উঠেছে জামালপুর জেলা। বাংলা নববর্ষ ঘিরে নানা বর্ণাঢ্য আয়োজন পালন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। যার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা শহরের বকুলতলা মোড় হতে একটি শোভাযাত্রা বের হয়। যা শেষ হয় বাংলা একাডেমি চত্বরে।

বর্ষবরণের এই রঙিন শোভাযাত্রার নেতৃত্ব দেন জামালপুর-৫ আসনের এমপি অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জামালপুর ২
জামালপুর-৫ আসনের এমপি অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী ও পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন। ছবি: সিটিজেন জার্নাল

শোভাযাত্রা শেষে জামালপুর শিল্পকলা একাডেমিতে নববর্ষের ঐতিহ্য তুলে ধরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা প্রশাসন পৃথক পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়।

/এফআর/