খাল পুনর্খননের মাধ্যমে কৃষি সুবিধা বাড়বে: বিমান প্রতিমন্ত্রী

জামালপুর সংবাদদাতা

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানি নিস্কাশন ও কৃষি সুবিধা বৃদ্ধি হবে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি (জিয়া খাল) খাল পুন:খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংসদ সদস্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি কৃষকদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।
উল্লেখ্য, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কাটাখালি খাল ফুলকারচর গ্রাম থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারি, চিনারচর নামাপাড়া হয়ে দশানী নদী পর্যন্ত মোট ৮ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।