নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ শিশু

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২ শিশু
জামালপুর সংবাদদাতা

যমুনা নদীতে গোসল করতে গিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্টে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ শিশুরা হলো- ইসমাইল মিয়া। তার বয়স ৭ বছর। সে রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। ওসমান মিয়া। তার বয়স ৬ বছর। সে একই এলাকার শামীম মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ৪ থেকে ৫ জন শিশু যমুনা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।
সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, উদ্ধার অভিযান চলমান আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে।