তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুর সংবাদদাতা

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার মধ্যরাত থেকেই ওই ফিলিং স্টেশনের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক ভিড় জমায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প কর্তৃপক্ষ বলে এখনো তেল আসেনি। এতে উত্তেজিত মোটরসাইকেল চালকেরা পাম্পের সামনের দেওয়ানগঞ্জ জামালপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দেয়।
অবরোধকারী এক মোটরসাইকেল চালক বলেন, আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই আমরা মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু তারা সকালে বলছে যে তেল নেই। সকালে কেন বলবে? আমাদের রাতেই বলতো, যে তেল নেই। তাহলে আমরা চলে যেতাম, অপেক্ষা করানোর মানে কি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা পাম্পের এক কর্মচারী বলেন, আমাদের পাম্পে তেল নেই। আমরা কাউকে বলিনি যে সকালে তেল দেবে। এরা কোথা থেকে খবর পেল তা এরাই ভালো জানে। তবে হ্যাঁ, তেল আসার কথা ছিল, গাড়ি এখনো আসেনি। এই বিষয় নিয়ে তারা পাম্পের সামনে হট্টগোল করছে। এটা অন্যায় আর জুলুম ছাড়া আর কিছু না।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করেছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয়। এখন সবকিছু স্বাভাবিক।