শিরোনাম

দেওয়ানগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

জামালপুর সংবাদদাতা
জামালপুর সংবাদদাতা
দেওয়ানগঞ্জে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন
বুধবার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সংবাদদাতা

যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। বুধবার (১৭ জুন) সকালে বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত মানুষ অংশ নেয়।

বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী রোডে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম লাবলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও যুবদল নেতা আবু হানিফ।

এসআর