বিচারকের বাসা থেকে হীরার আংটি চুরি

বিচারকের বাসা থেকে হীরার আংটি চুরি
জামালপুর সংবাদদাতা

জামালপুর শহরে বিচারকের বাসা থেকে স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকা চুরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ।
মঙ্গলবার( ৩০ জুন) দিবাগত রাতে জামালপুর শহরের আমলাপাড়া এলাকায় সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির শাকিল ও তার স্ত্রী নুসরাত জেরিন জেনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহমাদুল কবির শাকিল মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক ও নুসরাত জাহান জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আহমাদুল কবির শাকিল ও তার স্ত্রী বাইরে ছিলেন। রাত ৮টার সময় বাসায় ফিরে দরজার তালা খুলতে পারছিলেন না। পরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান জানালার গ্রিল কাটা ও ঘরের জিনিসপত্র তছনছ করা। এক পর্যায়ে তারা দেখতে পান স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
বাসার মালিক আনোয়ার হোসেন বলেন, বাসায় সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু ঘটনার সময় সিসি ক্যামেরা বিকল করা ছিলো। তিনি বলেন, পরিকল্পিতভাবেই চুরির ঘটনা ঘটেছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত কার্যক্রম চলমান। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।