গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, আহত ১৫

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে ১৫ জন আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ।
তিনি বলেন, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি টায়ার বিস্ফোরিত হয়। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠান।
শিপলু আহমেদ বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাসের হেলপার নিখোঁজ রয়েছেন। খাল থেকে বাসটি উদ্ধার করা হলে বিস্তারিত জানা যাবে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে আটকা ৭০০ যাত্রী