গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া ও গওহারডাঙ্গা চৌরাস্তা এলাকায় মিছিল বের করে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নেতাকর্মীরা জড়ো হয়ে স্থানীয় বাসস্ট্যান্ড অবরুদ্ধ করে রাখেন। পুলিশ তাদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়।
গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিবলু আহমেদ বলেন, পুলিশের গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাভারে স্কুল গেটে বোমাভর্তি ব্যাগ