শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্প্রতি কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এই অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে় দেখা যায়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার এদিন দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, সড়কে ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মিছিল করছেন। তারা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শেখ মুজিবের ম্যুরালে কালি লেপনের ঘটনায় প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে প্রায় আধা ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। তবে মিছিলে কারা নেতৃত্ব দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, গত ৯ জুন রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করেন। পরদিন রাতে ম্যুরালের কালি মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
জানাতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করছিলেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২