বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকাল ৫টার দিকে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন– বেনাপোলের বাসিন্দা ছাত্রলীগ কর্মী নূর আলম ও শাওন হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের ব্যানারে ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগের নেতাকর্মী বেনাপোল পৌর গেট এলাকায় আকস্মিক একটি মিছিল বের করেন। মিছিলে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা দ্রুত স্থান ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক হওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।