বিগত সময়ের মতো ভোট ডাকাতি হতে দেওয়া যাবে না: তারেক রহমান

গাজীপুর সংবাদদাতা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বড় ভূমিকা রয়েছে। লাখ লাখ মানুষ রাজপথে নেমে অধিকার আদায়ের সংগ্রামে অংশ নিয়েছেন। এই গণতান্ত্রিক আন্দোলন রক্ষা করতে আগামী ১২ তারিখ সবাই ভোরে ভোট কেন্দ্রে যাবেন। বিগত সময়ের মতো ভোট ডাকাতি আর হতে দেওয়া যাবে না। নিজের অধিকার নিশ্চিত করেই সবাই ঘরে ফিরবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নে যদি কেউ সত্যিকারভাবে চিন্তা করে থাকে, সেটি বিএনপি সরকার। গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। গাজীপুরে আরও লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করব। ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষক ভাইদের কৃষি কার্ড দেওয়া হবে এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, গাজীপুরে তুরাগ, লবণদহ ও চিলাইসহ কয়েকটি বড় খাল রয়েছে। আগামী ১২ তারিখ নির্বাচন শেষে এসব খাল খননের কাজ শুরু করা হবে। দূষিত পানি যেন আর গাজীপুরে থাকতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জয়দেবপুর রেলগেট এলাকায় তীব্র যানজট নিরসনে দ্রুত ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। শিল্প কারখানায় কর্মরত মা-বোনদের নিরাপত্তা এবং শ্রমিকদের আবাসনের বিষয়েও কাজ করা হবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, গাজীপুরকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রাজধানী বলা হয়। এ দেশের গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই শিল্পায়নের প্রসার ঘটে। এরফলে লাখ লাখ মা-বোন ও ভাইদের কর্মসংস্থান সৃষ্টি হয়।