সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের জোড় পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন। সেটি ভাড়া দেওয়া ছিল। ঘটনার সময় একদল লোক বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, জোড় পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে বাড়িটি সাবেক মন্ত্রীর কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন।