অটোরিকশা চালকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

গাজীপুর সংবাদদাতা

হাইওয়ে পুলিশের হয়রানি, অটোরিকশা আটক এবং অযথা টাকা আদায়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেনব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে সড়কের উভয় পাশে ১০ কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা।
প্রত্যক্ষদর্শী জানায়, শত শত অটোরিকশা চালক তাদের অটোরিকশা রাস্তার মাঝে আড়াআড়ি করে রেখে স্লোগান। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রী, নারী, শিশু, রোগীবাহী অ্যাম্বুলেন্স চরম ভোগান্তিতে পড়ে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
আন্দোলনকারীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের হয়রানি, অটোরিকশা আটক এবং অযথা টাকা আদায়ের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে।
একজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা গরিব, দিন আনি দিন খাই। আমাদেরকে যদি প্রতিদিন আটক করা হয়, তাহলে আমাদের সংসার চলবে কীভাবে?
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন চালক ও শ্রমিকেরা।

কক্সবাজারে সাগরে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২