গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুরের কাশিমপুর তালতলা এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঝুট গুদামের রাখা বিপুল মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুরের কোনবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা
পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা

সারাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট গিয়ে পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

/এফআর/