ফেনীতে ঘুষের টাকাসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক

ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল সাঈদকে ঘুষের টাকাসহ আটক করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বৃহস্পতিবার তাকে আটক করেন। এই সময় তার এক সহযোগীকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়েছে।
ওই ভুক্তভোগী দুদকে দেওয়া লিখিত অভিযোগে বলেন, তিনি সোনাগাজী উপজেলা পিআইও কার্যালয়ের অধীন পাঁচটি প্রকল্পের কাজ শেষ করে বিল জমা দেন। কিন্তু বিল নিতে গেলে পিআইও মো. আল-সাঈদ তার কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন।
পরে ওই অভিযোগকারী বাধ্য হয়ে ঘুষের টাকা দিতে রাজী হন এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), নোয়াখালী জেলা কার্যালয়ে ‘ফাঁদ মামলা’ করেন।
ওই মামলা করার পর দুদকের কর্মকর্তারা আজ (বৃহস্পতিবার) সোনাগাজী উপজেলা পিআইওর কার্যালয়ে ফাঁদ অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় পিআইও মো. আল সাঈদ এবং তার সহযোগী একই কার্যালয়ের কার্য সহকারী আবু নাসেরকে আটক করেন। পরে তাদের আদালতে সোপর্দ করে দুদক। তাদের কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।