পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজিব শরীফ নামে এক কিশোর শ্রমিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রিহাদ শেখ ওরফে হাকিমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মাগুরা জেলার শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিহাদ শেখ উপজেলার রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে।
নিহত সজিব ও ঘাতক রিহাদ শেখ বোয়ালমারী উপজেলার ডোবরা গ্রামে আকিজ বশির জনতা জুট মিলের শ্রমিক ছিলো।
এদিন রাতে ফরিদপুর র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জুট মিলে সজিব কম্প্রেসারের হাওয়া দিয়ে নিজের শরীরে লেগে থাকা পাটের আঁশ পরিষ্কার করছিলো। ওই সময় রিহাদ কম্প্রেসারের নজেল সজিবের পায়ুপথে ধরলে পেটে বাতাস ঢুকে। এ ঘটনায় সজিব অজ্ঞান হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আনা হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মারা যায় সজিব।
নিহত সজিব উপজেলার দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে ওই মিলে হেলপার (সহযোগী) হিসেবে কাজ করতো।
এ ঘটনায় বোয়ালমারী থানায় রিহাদ শেখের নামে হত্যা মামলা দায়ের করে সজিবের পরিবার।