নার্সের মরদেহ উদ্ধার, ঘরে মিললো চিরকুট

নার্সের মরদেহ উদ্ধার, ঘরে মিললো চিরকুট
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার চকবাজার হোসেনী দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন। তিনি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবি করে একটি চিরকুট লিখে গেছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্রাহ আল মামুন বলেন, রাতে খবর পেয়ে হোসেনী দালানের বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যান। এরপর রাতে বাসায় ফিরে দরজা ভিতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভেঙে দেখে ওই নার্স ফ্যানের সঙ্গে ঝুলে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নার্স মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন। সেখোনে লেখা আছে, ‘স্বামী ইলিয়াসসহ তার শ্বশুর বাড়ির লোকজনের বিচার করতে হবে। পরিবার এখনো থানায় আসেনি। আসলে আত্মহত্যা প্ররোচনায় মামলা নেওয়া হবে।
ববির মামাতো ভাই ফরহাদ হোসেন বলেন, তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনিতে। স্বামী ইলিয়াসের সঙ্গে থাকতো চকবাজারের বাসায়। সে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নার্সের চাকরি করতো। আমরা খবর পেয়ে ওই বাসায় যাই। এরপর তার মরদেহ দেখতে পাই। ঘটনার বিস্তারিত এখনো জানতে পারিনি।