দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (৬ মার্চ) বিকালে রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এদিকে মন্ত্রীর পিএ আব্দুল্লাহ আল কায়েস একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে মন্ত্রী সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুত না করার পরামর্শ দেন।
পেট্রোল পাম্পের মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কাউকে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ করবেন না। স্বাভাবিক চাহিদার বাইরে কাউকে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন দেখা যায়। শুক্রবারও একই চিত্র দেখা গেছে।
এদিকে এক নির্দেশনায় ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।