সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ‘অগ্নিসংযোগ’

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে ‘অগ্নিসংযোগ’
সাভার সংবাদদাতা

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে সাভারের জোরপুল এলাকায় মহাসড়কে রাখা লাব্বাইক পরিবহনের বাসে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, লোকজনের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে বাসটিতে নাশকতামূলক আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী একজন দাবি করেছেন, একটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, লাব্বাইক পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে গত দুদিন ধরে পার্ক করা ছিল।
কেউ বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো এমনিতে আগুন লাগলেও সেটা নাশকতা হয়ে যায়।’

লক্ষীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন