শিরোনাম

কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সড়ক দুর্ঘটনায় নিহত
নিহত কারারক্ষী গোলাম মোস্তফা।

ঢাকার কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত গোলাম মোস্তফা (৫৫) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, ২০ মে দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত গোলাম মোস্তফা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার বন্ধনহোলা গ্রামের মো. কালাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর দায়িত্বে ছিলেন। তার কারারক্ষী নং-৩১৪০৩।

নিহতের সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, গত বুধবার (২০ মে) দুপুরে কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি গোলাম মোস্তফাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে আমরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৫টায় গোলাম মোস্তফার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

/এফআর/