কুমিল্লায় ছাত্রলীগের মিছিল, আটক ১০

কুমিল্লায় ছাত্রলীগের মিছিল, আটক ১০
কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে তাদেরকে আটক করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে এক ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে একত্রিত হয়ে প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের একটি ঝটিকা মিছিল করে। মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয় এবং ১০ জনকে আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত ও আটকে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফেনীতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১৩