মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের নিরাপত্তা বাড়াতে রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গত ১৯ অক্টোবর এ লক্ষ্যে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার সংগ্রহের জন্য অনলাইনে দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা বলেন, যাত্রী ও তাদের বহন করা লাগেজ পরীক্ষা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য এসব সরঞ্জাম সংগ্রহ করা হবে। এর মাধ্যমে মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা সম্ভব হবে।
দরপত্র বিজ্ঞপ্তিতে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দরপত্রে অংশগ্রহণের বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ই-জিপি পোর্টাল এবং ই-জিপি হেল্পডেস্কের ই-মেইল ঠিকানা helpdesk\@eprocure.gov.bd থেকে জানা যাবে।
এদিকে, বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে বৈদ্যুতিক বিভাগের অধীনে স্থাপিত বিভিন্ন ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং সাধারণ বৈদ্যুতিক কাজ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।

৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে সব পোস্টার সরানোর নির্দেশ