আটক ২ পুলিশকে হস্তান্তর করলো বিএসএফ

আটক ২ পুলিশকে হস্তান্তর করলো বিএসএফ
কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ১৫ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে পতাকা বৈঠকে তাদের বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
মুক্তি পাওয়া দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন। পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করে তারা বিএসএফের কাছে দিয়ে দেন। পরে বিএসএফ তাদের দুজনকে ধরে নিয়ে যায়।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার রাত থেকেই দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
ওসি মো. ফারুক হোসেন বলেন, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার বিষয়ে বৃহস্পতিবার রাত থেকেই আলোচনা চলছিল। পরে পতাকা বৈঠকে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তাদের বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্ত থেকে ২ পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ, যা বলছে বিজিবি