কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আবারও একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ। এই সাঁড়াশি অভিযানে মোট ৫১৯ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলার ১৮টি থানা এলাকার বিভিন্ন হটস্পট এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি মাঠে থেকে এই অভিযানে অংশ নেন। আটকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় গ্রহণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ ও কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোরেরা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। কিশোর অপরাধ নির্মূল করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত মাসে কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে। এরপর নড়ে-চড়ে বসে প্রশাসন। ইতোমধ্যে জেলায় কয়েকদফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়েছে।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ ‘মূল হোতা’ গ্রেপ্তার