কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় ওয়ার্ড যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কাউছার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার ছত্রখিল এলাকায় অবস্থানকালে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
হামলার পর কাউছার গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা