কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬৩

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬৩
জব্দকৃত বিপুল পরিমাণ গাঁজা

কুমিল্লায় গত ৪৮ ঘণ্টায় ৯৮টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এসব অভিযানে ২৬৩ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এসব তথ্য জানান।

জেলা পুলিশ জানায়, গত ৪৮ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযানে চালানো হয়। এ সময় ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এইসঙ্গে বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের একাংশ
গ্রেপ্তারকৃতদের একাংশ

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

/এফআর/