ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা, সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে মো. শরিফ নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরিফ নীলফামারীর জলঢাকার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর একটি বাসায় ভাড়ায় থাকতেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশরের খেলার সময় ব্রাজিল সমর্থক ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে বাগবিতণ্ডা হয়। এসময় দুই পক্ষের সমর্থকদের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে শরিফ গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারি হয়। এ ঘটনায় ওই যুবক নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।