শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক আনন্দভ্রমণে বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন।
আহতরা হলেন– ফেরদৌস, কৌশিক, মিরাজ, যাওয়াত, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। তাদের মধ্যে নয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের জন্য গতকাল সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। আজ ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কক্সবাজারের পথে থাকা অপর তিনটি বাস ভ্রমণ বাতিল করে বরিশালে ফিরে গেছে।

কুমিল্লায় চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মরিচ, কেজি ৩০ লাখ টাকা