কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৮ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগামে আসে। তবে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে থাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে। আজ পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে, আজ ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ভোর থেকেই চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা কমে না আসা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারছে না।
এদিকে আটকে পড়া যাত্রীদের অর্থ ফেরত দিচ্ছে রেলওয়ে। যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকাল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ রেলওয়ে।

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন চলাচল: রেলমন্ত্রী