অস্ত্র-গোলাবারুদসহ কাদের বাহিনীর ৪ সদস্য আটক

চট্টগ্রাম সংবাদদাতা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত ফজল কাদের বাহিনীর চার সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় মহেশখালীর ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- মহেশখালী উপজেলার ধলঘাটার বাদশা মিয়ার ছেলে মো. আলমগীর (৩৪), একই এলাকার বশির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম কালু (২৪), মৃত ফজল আকবরের ছেলে ফারুক(২৫), সুলতান আহমেদের ছেলে কাইয়ুম উদ্দিন (৩৫)।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।
তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৭