শিরোনাম

কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার
উদ্ধারকৃত ইয়াবা

কক্সবাজারে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গতকাল সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি-এর ঘুমধুম বিওপির স্পেশাল টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাঁকরা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/