ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

বরিশাল সংবাদদাতা

ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক ছাত্রনেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে একটি কক্ষে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওতে থাকা ব্যক্তিকে শাওন খান বলে দাবি করা হলেও ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে শাওন খান ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ‘১৪ আগস্ট সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জের ধরে আমাকে হেয় করতে ভিডিওটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমি আইনি প্রক্রিয়ায় যাবো।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব তালুকদার বলেন, ‘আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। আমরাও তদন্ত করছি।’
তিনি বলেন, ‘কোনো মাদক কারবারি বা মাদকসেবীর দলে জায়গা হবে না। সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’