শিরোনাম

‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ’
মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা চলছে। এরইমধ্যে মঙ্গলবার (২১ জুলা্ই) এ বিষয়ে নিয়ে ওয়াজ মাহফিলে কথা বলেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।

তিনি বলেন, ‘এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় কী চলতাছে। মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর উনার বয়স হইলো ৭৪, কী হিসাব-নিকাশ। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ।’

তাহেরী বলেন, ‘এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। প্রশাসনকে বলবো, সঠিক তদন্ত করেন।’

তিনি আরও বলেন, ‘এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, তাদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নাই। তাদের বট বাহিনী আছে, হারামকে হালাল বলতে তারা বট বাহিনী লাগাই দেয়। এই লোকটা দেখলাম, নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে তিনি, দাঁড়ায়ইয়া পর্দার কাছে যায় আর বলে, আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন।’

/এসআর/