মধ্যরাতে ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১

মধ্যরাতে ৩৫০ কেজি হরিণের মাংসসহ আটক ১
বরগুনা সংবাদদাতা

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযানে চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা জব্দ তরা হয়। এ ঘটনায় হরিণের অবৈধ মাংস ব্যবসায়ী ইব্রাহিমকে আটক করে কোস্ট গার্ড।
জব্দকৃত হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা, তিনটি চামড়ার মূল্য ৩ হাজার টাকা এবং হরিণের মাথার মূল্য ১ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ইব্রাহিম এবং জব্দ করা হরিণের মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধার