টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার

উখিয়া-টেকনাফ সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে কাঠ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন কাঠুরিয়া মরদেহগুলো দেখতে পান। পরে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।
খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন– স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো পাহাড়ের নির্জন স্থানে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি কয়েক ঘণ্টা আগেই ঘটেছে। মরদেহগুলোর শরীরে আঘাতের চিহ্ন আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।