আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
প্রীতি গ্রুপের পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

বুধবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

/এসবি/