শিরোনাম

যশোরে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ নিহত ৪

যশোর সংবাদদাতা
যশোরে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ নিহত ৪
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি। গ্রাফিকস সিটিজেন জার্নাল

যশোর সদরে একটি কাভার্ডভ্যান চাপায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা ও তার ছেলে সৌভিক সাহা, আইয়ুব হোসেন ও ভ্যানচালক রূপদিয়া গ্রামের আনোয়ার হোসেন।

আহত মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি মাসুম খান বলেন, সকালে খুলনা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিয়ে অপর একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক আরোহী বৃষ্টি সাহা ও আইয়ুব আলী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসআর