নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপির এমপি, ভিডিও ভাইরাল

নাটোর সংবাদদাতা

এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন জায়গা থেকে এমপি আজিজের ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ মিনিটের ভিডিও ক্লিপে দেখা গেছে, এমপি আব্দুল আজিজ জনৈক নারীর সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর কথা বলছেন। এ সময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।
এ বিষয়ে এমপি আব্দুল আজিজ বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ষড়যন্ত্র করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি দেখা যাচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আমাদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথিত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি বা ভিডিওকে বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে। যারা ভিডিওটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা ইতোমধ্যে ভিডিওর বিষয়টি শুনেছি। এ বিষয়ে আগামী শুক্রবার আমাদের একটি জরুরি মিটিং ডাকা হয়েছে। মিটিং শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাবে।
তিনি বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে যেহেতু দেশের বাইরে আছে আমাদের তথ্য উপাত্তগুলো আমরা পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার বিকালে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতে শাকিলের জানাজায় আব্দুল আজিজ বক্তব্য দেয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতা-কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি