শিরোনাম

আন্ডারওয়্যারে ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আন্ডারওয়্যারে ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ক্যাপসুলসদৃশ’ বস্তু হাতে ভারতীয় নাগরিক থামিম আনসারি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ক্যাপসুলসদৃশ’ স্বর্ণসহ ভারতীয় এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রী তার আন্ডারওয়্যারের মধ্যে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এদিন সকাল ৬টা ৫৮ মিনিটে ‘এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬’ ফ্লাইটে শাহ আমানতে নামেন ভারতীয় যাত্রী থামিম আনসারি। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর চট্টগ্রাম সিআইআইডির একটি দল তাকে শনাক্ত করে। সপোর্টে তার ঠিকানা ভারতের তামিলনাড়ু রাজ্যে উল্লেখ আছে।

আন্ডারওয়্যারে ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক 1
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা

পরে দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন পাওয়া গেছে ৪৫৫ গ্রাম। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।

সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলতে থাকবে বলে সতর্ক করেছে সিআইআইডি।

/এফসি/