ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

খুলনা মহানগরীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও স্বজনরা জানান, রায়েরমহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন নিহত হুমায়ুন কবির। হঠাৎ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে হুমায়ুন কবিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখােনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করে বলেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান গণমাধ্যমকে বলেন, তদন্ত চলছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এফআর/