শিরোনাম

ভোট দিয়ে উচ্ছ্বসিত রুমিন ফারহানা, শতভাগ বিজয়ের আশা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ভোট দিয়ে উচ্ছ্বসিত রুমিন ফারহানা, শতভাগ বিজয়ের আশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এসময় কেন্দ্রে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ করা গেছে।

কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রুমিন ফারহানা ২
রুমিন ফারহানা ২

শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মহসিন বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কেন্দ্রের তৃতীয় তলায় ৮ নং কক্ষে এসে ভোট দেন। কেন্দ্রে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

/এসআর/