ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– সরাইল উপজেলার শাহবাজুর ইউনিয়নের উপজেলার শাহবাজপুর গ্রামের আরশ আলী (৬৫) ও তার মেয়ের দিকের নাতি আলিফ মিয়া (৭)। তবে তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাগামীর দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সেটি বৈশামোড়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। এতে বাসটি সড়ক থেকে ছিটকে মহাসড়কের পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের চার যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মোহাম্মদ জানান, বাসটিতে আনুমানিক ৪০জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩