বনানীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বনানীতে বহুতল ভবনে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকাল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে– এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

/এফআর/