এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমস ক্রিকেট: কোয়ার্টারে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত
অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

এশিয়ান গেমস ক্রিকেটে কোয়ার্টার ফাইলালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিশিনে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। ২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টারেও মুখোমুখি হয়েছিল এই দুই দল।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার (২৬ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে মাঠেই নামতে পারেনি মালয়েশিয়া। টানা বৃষ্টিতে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। তাতেই দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল।

২০২৩ সালে মালয়েশিয়ার বিপক্ষে মাত্র ২ রানে জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হচ্ছে, তবে ভেন্যু জাপান।

এশিয়ান গেমস কোয়ার্টার ফাইনালের সূচি

পাকিস্তান বনাম হংকং, চায়না - সোমবার, ভোর ৬টা

ভারত বনাম আফগানিস্তান - সোমবার, সকাল ১১টা

শ্রীলঙ্কা বনাম নেপাল - মঙ্গলবার, ভোর ৬টা

বাংলাদেশ বনাম মালয়েশিয়া - মঙ্গলবার, সকাল ১১টা

/টিই/