বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ ইউপি সদস্য নিহত

বগুড়া সংবাদদাতা

বগুড়ার কাহালু উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৬৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাসেদ (৭০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে নিজ এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন কাহালু সদরের দিকে যাচ্ছিলেন। পথে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আব্দুল বাসেদ ও বাবর আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আব্দুল মকিমকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, নিহত দুই ইউপি সদস্য ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ