
৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। একই সময়ে খেলাপি ঋণের বিপরীতে ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় করেছে ব্যাংকটি।

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা ও বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

প্রিমিয়ার ব্যাংকের সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন এবং নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গৌরবের সঙ্গে অর্জন করেছে ১ হাজার ৬৭৮.৪৮ কোটি টাকার নতুন আমানত।