অবৈধ ভবনকে বৈধ করার সুযোগ দিচ্ছে রাজউক

অবৈধ ভবনকে বৈধ করার সুযোগ দিচ্ছে রাজউক
সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীতে অনুমোদনহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবন বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ লক্ষ্যে একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে সংস্থাটি। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ২০২৫ সালের আগে নির্মিত ভবনগুলোকে তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা যাচাই, প্রয়োজনীয় সংস্কার ও জরিমানার মাধ্যমে বৈধতার সুযোগ দেওয়া হবে। তবে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) লঙ্ঘন করে কিংবা জলাশয় ও রাস্তা দখল করে নির্মিত ভবন এ সুযোগ পাবে না।
রাজউক সূত্র জানিয়েছে, অংশীজনদের মতামত নেওয়ার পর বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। সংস্থাটির সর্বশেষ বোর্ড সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
তবে অবৈধ ভবন বৈধ করার উদ্যোগে বিশেষ কোনো গোষ্ঠী যেন অন্যায় সুবিধা না পায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। একই সঙ্গে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিধিবহির্ভূতভাবে সেবা সংযোগ দেওয়ায় জড়িতদের বিরুদ্ধেও শাস্তির সুস্পষ্ট বিধান রাখার দাবি জানিয়েছেন তারা।
উদ্যোগের বিষয়ে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যেসব ভবন আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত হয়েছে এবং যেগুলোর অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া হয়নি, সেগুলোকে শর্ত পূরণ সাপেক্ষে বৈধতা দিয়ে ব্যবহার সনদের আওতায় আনা হবে।
২০২২ সালে গেজেটভুক্ত রাজউকের ড্যাপের জরিপ অনুযায়ী, সংস্থাটির আওতাধীন এলাকায় একতলা থেকে বহুতল ভবন রয়েছে ৫ লাখ ১৭ হাজার। এর মধ্যে মাত্র ২ লাখ ভবনের অনুমোদন রয়েছে। বাকি প্রায় ৩ লাখ ১৭ হাজার ভবন নির্মিত হয়েছে অনুমোদন ছাড়াই। এ ছাড়া ১৬ লাখের বেশি সেমি-পাকা ভবনও অনুমোদনহীন।
এ ছাড়া, রাজউকের আওতাধীন এলাকার আয়তন প্রায় ১ হাজার ২০০ বর্গকিলোমিটার। এর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন ছাড়াও সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, ভুলতা ও গাউছিয়া এলাকা রয়েছে।
রাজউক সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর ডেমরা, বছিলা, ঢাকা উদ্যান, কামরাঙ্গীরচর, সারুলিয়া, নাসিরাবাদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান, হরিরামপুর, ভাটারা, বাড্ডা ও পুরান ঢাকায় অনুমোদনহীন ভবন রয়েছে। ঢাকার বাইরে সাভার, কেরানীগঞ্জ, ভুলতা, গাউছিয়া ও নারায়ণগঞ্জেও গড়ে উঠেছে শত শত অবৈধ ভবন।
ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী, কোনো ভবনে বসবাস বা ব্যবহার শুরুর আগে রাজউকের কাছ থেকে ব্যবহার বা বসবাস সনদ (অকুপেন্সি সার্টিফিকেট) নিতে হয়। তবে ২০০৮ সালে এ বিধান চালুর পরও ১০ শতাংশ ভবন এ সনদ নিয়েছে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
রাজউকের একাধিক সূত্রের দাবি, সংস্থাটির আওতাধীন অধিকাংশ ভবনেরই অকুপেন্সি সার্টিফিকেট নেই। অথচ এসব ভবনে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ চালু রয়েছে। ফলে আইন অনুযায়ী, ভবনগুলো অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজউক জানিয়েছে, নতুন বিধিমালায় ২০২৫ সালকে ভিত্তি বছর ধরে এর আগে নির্মিত ভবনগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হবে। প্রথম শ্রেণিতে থাকবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ অনুসরণ করে নির্মিত, কিন্তু রাজউকের নকশা অনুমোদন নেয়নি এমন ভবন। দ্বিতীয় শ্রেণিতে থাকবে নকশার অনুমোদন থাকলেও নির্মাণবিধির ব্যত্যয় ঘটানো ভবন। আর তৃতীয় শ্রেণিতে থাকবে নির্মাণবিধি অনুসরণ না করা এবং নকশার অনুমোদনও না নেওয়া ভবন।
প্রথম শ্রেণির ভবনগুলোকে তুলনামূলক সহজ প্রক্রিয়ায় অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হবে। বাকি দুই শ্রেণির ভবনের ক্ষেত্রে বিস্তারিত যাচাই-বাছাই করা হবে। নির্মাণবিধির ব্যত্যয় গুরুতর না হলে উচ্চ হারে জরিমানা আদায় করে বৈধতা দেওয়ার সুযোগ থাকবে।
সার্বিক বিষয়ে ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ড. আদিল মুহাম্মদ গণমাধ্যমকে বলেন, বিধিমালাটি সরকারি-বেসরকারি সব ভবনের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে অন্যায় সুবিধা দেওয়ার সুযোগ রাখা যাবে না।
অবৈধ ভবন নির্মাণে সংশ্লিষ্ট রাজউকের কর্মকর্তা-কর্মচারীদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, রাজউকের কোন অথরাইজড অফিসারের নীরবতা কিংবা কোন পরিদর্শকের সমঝোতায় এত অবৈধ ভবন গড়ে উঠেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভবনগুলোতে বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ভূমিকাও তদন্ত করতে হবে। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ না থাকলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আরও বাড়তে পারে।

অনুমোদনহীন প্রকল্পে জমি বিক্রি হচ্ছে দেদারসে, রাজউক কেন চুপ? 