নকশার বাইরে ভবন নির্মাণ, রাজউকের অভিযানে ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় ও দনিয়া এলাকায় অনুমোদনহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জোন-৭/১-এর আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে ৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চলে।
এ সময় ৪টি ভবনের বিভিন্ন অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয় এবং ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। তবে একটি ভবনের বিরুদ্ধে রিট মামলা থাকায় সেখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার ও অথরাইজড অফিসার-৭/১ মো. ইলিয়াসের যৌথ তত্ত্বাবধানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের প্রথমে পূর্ব ধোলাইপাড়, দনিয়া এলাকার ভবনমালিক মো. জালাল আহমেদের নির্মাণাধীন তিনতলা ভবনের আংশিক অংশ ভেঙে অপসারণ করা হয়। এ সময় ভবনটির একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
এরপর কবিরাজবাগে ধোলাইপাড় এলাকার আমান উল্লাহর নির্মাণাধীন পাঁচতলা ভবনের নকশার ব্যত্যয় ঘটানো অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়। একইসঙ্গে ভবনটির একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
একই এলাকার আব্দুর রহমান ওমরের ভবনে অভিযান পরিচালনা করতে গিয়ে রিট মামলা থাকায় নকশার ব্যত্যয় ঘটানো অংশ ভেঙে অপসারণ করা সম্ভব হয়নি।
এ ছাড়া মো. নজরুল ইসলামের নির্মাণাধীন তিনতলা ভবনের নকশার ব্যত্যয় ঘটানো অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়। এ সময় ভবনটির একটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
অন্যদিকে, একই এলাকার মো. নাছির উদ্দীনের নির্মাণাধীন ভবন থেকে দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।
অভিযানে মোট ৫টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয় এবং ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

আবাসিক এলাকায় বাণিজ্যের থাবা, কী করছে রাজউক 