শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

সিটিজেন জার্নাল ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াতকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম। তিনি বলেন, ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি।
এদিকে শাখাওয়াতকে আটকের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চাইছেন। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাকে কান ধরতে বলা হলে তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

গোপালগঞ্জে নাশকতার ছক, এসআরবি কমান্ডার আটক